দেশ-বিদেশের খবর

৩০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : ফকির মাহবুব আলম

৩০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : ফকির মাহবুব আলম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আলম বলেছেন, বর্তমান সরকার ১৮০ দিনে ১ হাজার কিলোমিটার খাল খনন করবে এবং ৫ বছরে ৩০ হাজার কিলোমিটার খাল খনন করার কর্মসূচি হাতে নিয়েছে।


সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় টঙ্গী ও পূবাইল থানার মধ্যবর্তী নিমতলী রেলগেট সংলগ্ন বালুর মাঠে খালের পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কাটার কর্মসূচি শুরু করে দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমান সাহেব ক্ষমতায় এসে সর্বপ্রথম এই কর্মসূচি হাতে নিয়েছেন।


নির্বাচনের কালির দাগ মুছে যাওয়ার আগে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হবে। বিএনপি সরকার শুধু কথায় না কাজে বিশ্বাসী।

গাজীপুরকে একটি মেগাসিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, গাজীপুরকে একটি মেগাসিটি হিসাবে গড়ে তুলতে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গাজীপুরের খাল, বিল, নদী-নালা দূষণমুক্ত করতে হলে স্থানীয় জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।


বিশেষ করে শিল্পপ্রতিষ্ঠানগুলো যেন তাদের বর্জ্য সরাসরি খাল বিল নদী-নালায় ফেলে নদীকে দূষিত না করতে পারে সেদিকে সিটি করপোরেশন নাগরিক ও শিল্প প্রতিষ্ঠানের মালিকপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গাজীপুর এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহির উদ্দিন এর সঞ্চালনায় গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ভারপ্রাপ্ত আহাম্মদ হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়ালী-উল-হক, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনসহ অন্যান্য নেতারা।

কমেন্ট

0

এখনো কোনো কমেন্ট নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আজকের এই দিনে: ২৬ এপ্রিল

আজকের এই দিনে: ২৬ এপ্রিল

ঘটনাবলি১৫২৬ - মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।১৫৫৫ - জার্...

Akash 26 Apr, 2026 35
Bhoot.Com Episode 325 (24 April 2026)

Bhoot.Com Episode 325 (24 April 2026)

Bhoot.com Episode 325 – রক্ত লাল আকাশের নিচে এক অশুভ উপস্থিতিহরর সিরিজ Bhoot.com আবারও ফিরেছে নতুন আ...

Akash 26 Apr, 2026 35
আজকের এই দিনে: ২৬ এপ্রিল
প্রাত্যাহিক আয়োজন

আজকের এই দিনে: ২৬ এপ্রিল

ঘটনাবলি১৫২৬ - মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।১...

Akash 26 Apr, 2026 35
আজকের রাশিফল: ২৬ এপ্রিল ২০২৬
প্রাত্যাহিক আয়োজন

আজকের রাশিফল: ২৬ এপ্রিল ২০২৬

মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। এই রাশির বিবাহিত ব্যক্তিরা শ্...

Akash 26 Apr, 2026 34
Bhoot.Com Episode 325 (24 April 2026)
রেডিও স্পেসিয়াল

Bhoot.Com Episode 325 (24 April 2026)

Bhoot.com Episode 325 – রক্ত লাল আকাশের নিচে এক অশুভ উপস্থিতিহরর সিরিজ Bhoot.com আবারও ফির...

Akash 26 Apr, 2026 35