দেশ-বিদেশের খবর / রাজনীতি খবর

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের মিরেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


 

নিহত ওসমান গণি পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের মাওলানা আবদুল হাই সাহেবের নতুন বাড়ির মাওলানা মোজাম্মেল হকের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাণ-আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যান কোম্পানীগঞ্জ থেকে কবিরহাটের দিকে যাচ্ছিল। পথে মিরেরপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা ফেনীগামী একটি মোটরসাইকেলের সাথে কাভার্ড ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। 


এতে মোটরসাইকেলে থাকা দুই ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ফারুক ও ওসমান গণিকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওসমান গণিকে মৃত ঘোষণা করেন। আহত ফারুক ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত দুই যুবককে হাসপাতালে নেয়া হয়েছিল। পরে তাদের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

কমেন্ট (0)

কমেন্ট করতে লগইন করুন।

সম্পর্কিত পোস্ট