ভালোবাসা বা প্রেম কেবল কিছু শব্দে আবদ্ধ একটি পরিধি নয়। এটা অন্তর্নিহিত ব্যাপার। উপলব্ধির আস্তরণ দিয়ে যখন কোনো অন্তরসুধা উপলব্ধি করা যায়, আর একে যদি ভালোবাসা বলে, তাহলে আমি প্রগাঢ় উচ্চারণে সেই বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি নবধারার সেতা (নীলবর্ণ) ...।
বলতে ইচ্ছা করে—
ফাগুনের এই গোধূলির ক্ষণে
ইচ্ছেডানা মেলে দিয়ে তেপান্তরের মাঠ পেরিয়ে
আসতে চাই যে তোমার কাছে
কেন দাও বাধা মোরে?
ফাগুনের এই আগুনে বসন্তের এই নবগগনে
ভুবনতলে হাতে হাত রেখে হাঁটতে চাই যে অচেনা পথে
পুষ্পরথী ওই বেলি ফুল খোঁপায় গুঁজতে ইচ্ছা করে।
অভিযোগ–অনুযোগের পর্দা সরিয়ে চলো একই আকাশ দেখি ওই মেঘটাকে সরিয়ে.... ।
Akash
এখনো কোনো কমেন্ট নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!