কবিতা সমগ্র

চোখে এখন আর জল আসেনা – রেদোয়ান মাসুদ

চোখে এখন আর জল আসেনা – রেদোয়ান মাসুদ

চোখে এখন আর জল আসে না

কত কাঁদি, কত একা বসে থাকি

কিন্তু কান্নার আর শেষ হয় না

কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে জলের রাশি

তাইতো এখন আর রুমাল দিয়ে চোখ মুছতে হয় না ॥


তোমাকে হারানোর কথা এখন আর মনে করতে হয় না

চোখের সামনে সবসময়ই ভাসে তোমার ছবি

যে ছবি এখন আর রঙতুলি দিয়ে আঁকতে হয় না

হৃদয়ের ঝরানো সেই রক্ত দিয়ে আঁকা

তাই শুধু শুধু এখন আর কাগজ তুলি নিয়ে বসে থাকতে হয় না ॥


গাছের ডালে এখন আর পাখি ডাকে না

পৌষ মাসেও পাতার ডগায় শিশির জমে না

নদীর বুকে এখন মরুভূমি বাসা বেঁধেছে

যা তোমার সাথে এখন বন্ধুত্বের হাত বাড়িয়েছে

তাইতো নদীর সেই কলকল ধ্বনি এখন আর কানে আসে না ॥


শত চেষ্টার পরেও এখন আর গান শুনতে পারি না

কারণ বনের পাখি এখন আর গান গায় না

ফুলের বাগানেও এখন আর গন্ধ পাই না

ভোমরাও নাকি এখন আর ফুলের বাগানে আসে না

তাইতো নাক কান এখন আর খোলা রাখতে হয় না ॥


সাগরে নাকি এখন অনেক ঢেউ ওঠে

কিন্তু সেই ঢেউ এখন আর হৃদয়ে দোলা দেয় না

কারণ আকাশে এখন অনেক মেঘ জমে আছে

আর সেই মেঘ পৃথিবীটাকে অন্ধকার করে রেখেছে

তাইতো হৃদয়ে এখন আর বৃষ্টির ছোঁয়া লাগে না ॥


চোখের পাতা এখন আর বোজাতে হয় না

সারাক্ষণ চেয়ে থাকে

এখন আর বারবার বলতে হয় না

আর একটু জেগে থাকো, একটু পরে ঘুমাও

এভাবেই জেগে থাকি ॥


কারো সামনে এখন আর কান্না লুকাতে হয় না

ভেতরে কষ্ট থাকলেও বাইরে দেখা যায় না

কী হয়েছে তোর? এ প্রশ্নের উত্তর দিতে হয় না

কারণ, চোখে এখন আর জল আসে না

তাইতো রুমাল দিয়ে এখন আর চোখ মুছতে হয় না ॥

কমেন্ট

0

এখনো কোনো কমেন্ট নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আজকের এই দিনে: ২৬ এপ্রিল

আজকের এই দিনে: ২৬ এপ্রিল

ঘটনাবলি১৫২৬ - মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।১৫৫৫ - জার্...

Akash 26 Apr, 2026 34
Bhoot.Com Episode 325 (24 April 2026)

Bhoot.Com Episode 325 (24 April 2026)

Bhoot.com Episode 325 – রক্ত লাল আকাশের নিচে এক অশুভ উপস্থিতিহরর সিরিজ Bhoot.com আবারও ফিরেছে নতুন আ...

Akash 26 Apr, 2026 35
আজকের এই দিনে: ২৬ এপ্রিল
প্রাত্যাহিক আয়োজন

আজকের এই দিনে: ২৬ এপ্রিল

ঘটনাবলি১৫২৬ - মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।১...

Akash 26 Apr, 2026 34
আজকের রাশিফল: ২৬ এপ্রিল ২০২৬
প্রাত্যাহিক আয়োজন

আজকের রাশিফল: ২৬ এপ্রিল ২০২৬

মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। এই রাশির বিবাহিত ব্যক্তিরা শ্...

Akash 26 Apr, 2026 33
Bhoot.Com Episode 325 (24 April 2026)
রেডিও স্পেসিয়াল

Bhoot.Com Episode 325 (24 April 2026)

Bhoot.com Episode 325 – রক্ত লাল আকাশের নিচে এক অশুভ উপস্থিতিহরর সিরিজ Bhoot.com আবারও ফির...

Akash 26 Apr, 2026 35