প্রাত্যাহিক আয়োজন

আজকের রাশিফল: ১ এপ্রিল ২০২৬

আজকের রাশিফল: ১ এপ্রিল ২০২৬

আজ ১ এপ্রিল ২০২৬ ইং, বুধবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:


মেষ রাশি: পরিবারের বয়স্ক ব্যক্তিদের রুটিন মেডিকেল টেস্ট করিয়ে নিন। কর্মক্ষেত্রে বিচক্ষণতার সঙ্গে কার্য সম্পাদন করা জরুরি, না হলে সমস্যায় পড়তে পারেন। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়বে। প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে।


বৃষ রাশি: আজ কর্মব্যস্ততা থাকলেও সব দায়িত্ব আপনি যথাযথ ভাবে পালন করবেন। বৃষ রাশির জাতকদের মিষ্টি কথায় জটিল সমস্যার সমাধান হতে পারে। যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে সবার মতামত নিলে আপনিই লাভবান হবেন। ঋণ সংক্রান্ত আর্থিক চিন্তা বাড়তে পারে।


মিথুন রাশি: গতানুগতিক নিয়ম নীতি মেনে কাজ করলে আজ খ্যাতি লাভ হবে মিথুন রাশির জাতকদের। ভুল সিদ্ধান্তে ক্ষতি হতে পারে। বাবার স্বাস্থ্যের অবনতি হবে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। পড়াশোনার কারণে জন্মস্থান থেকে দূরে যেতে হবে। বিয়েতে বাধা আসতে পারে। আজ সহকর্মীর সঙ্গে মতান্তর হতে পারে।


কর্কট রাশি: দাম্পত্য জীবনে কিছুটা মানসিক অশান্তি থাকবে। ছোট অস্ত্রোপচার বা রক্তপাতের যোগ রয়েছে। আইনি কাজকর্মের ক্ষেত্রে আজ কিছুটা বাধা পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা বকেয়া টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। চিকিৎসা সংক্রান্ত কারণে অর্থব্যয় হতে পারে।


সিংহ রাশি: আজ শারীরিক রোগ-ব্যাধি অনেকটাই কমবে। সাংসারিক বিড়ম্বনায় পড়তে হতে পারে। চাকরি পরিবর্তন হতে পারে বা কর্মসূত্রে অন্যত্র যেতে হতে পারে। নিজের শরীর-স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। বিষয় সম্পত্তির রক্ষণাবেক্ষণের কারণে খরচ বাড়তে পারে। উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রা হতে পারে।


কন্যা রাশি: আজ অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। শারীরিক কষ্ট ভোগের সম্ভাবনা রয়েছে। বয়স্ক ব্যক্তিদের শারীরিক সমস্যা বাড়তে পারে। সঞ্চিত অর্থ খরচ হয়ে যেতে পারে। কর্মস্থানে অধস্তন কর্মীর সঙ্গে বচসায় জড়াতে পারেন। অনিশ্চিত ক্ষেত্রে বিনিয়োগ করলে লোকসান হতে পারে।


তুলা রাশি: কোনো বহুজাতিক কোম্পানিতে আজ আপনার চাকরি পাকা হতে পারে। দাম্পত্যে মতপার্থক্য আসবে। প্রলোভনে পড়ে প্রতারিত হতে পারেন। নতুন করে কোনো যৌথ ব্যবসা আজ না করাই ভালো। মায়ের শরীর-স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। নতুন গাড়ি কেনার যোগ রয়েছে।


বৃশ্চিক রাশি: ব্যবসায় আজ মুনাফা বাড়বে বৃশ্চিক রাশির জাতকদের। আজ নিজের রাগ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, না হলে বড় বিপদে পড়তে পারেন। হাড়ে আঘাত পাওয়ার যোগ রয়েছে। আইনি সমস্যা থেকে নিজেকে দূরে রাখুন। কাছের বন্ধুর সাহায্য পেতে পারেন।


ধনু রাশি: আজ অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। ঋণ সংক্রান্ত সমস্যায় জড়াতে পারেন। রেস্তোঁরা, জামাকাপড়ের ব্যবসা লাভজনক হবে। নতুন সম্পত্তি কেনার ক্ষেত্রে আইনি জটিলতা আসতে পারে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে।


মকর রাশি: আজ আয় মন্দ হবে না মকর রাশির জাতকদের। প্রতিবেশীর কারণে সমস্যায় পড়তে পারেন। আগের আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। কাউকে বিশ্বাস করে আর্থিক সাহায্য করলে ক্ষতি হতে পারে। দাম্পত্যে মতভেদ বাড়বে। কমিশন ভিত্তিক কাজে আয় বাড়বে।


কুম্ভ রাশি: কর্মক্ষেত্রে কৌশলে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। আত্মীয়দের শত্রুতার কারণে আপনার ক্ষতি হতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগ বাড়বে। কর্মক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। পরিবারের বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। ঝুঁকিবহুল কাজ এড়িয়ে যাওয়াই ভালো।


মীন রাশি: সময়োচিত তৎপরতায় হঠাৎ আসা বিপদ থেকে রক্ষা পাবেন। একাধিক আয়ের উৎস সামনে আসবে। শরীর-স্বাস্থ্য নিয়ে ছোটখাটো সমস্যা হলেও বিশেষ কোনো উদ্বেগের কারণ নেই। ব্যবসায় উপযুক্ত পরিশ্রমের মূল্য পাবেন। নতুন বাড়ি বা অন্য কোনো স্থাবর সম্পত্তি কিনতে পারেন।

কমেন্ট

0

এখনো কোনো কমেন্ট নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আজকের এই দিনে: ২৬ এপ্রিল

আজকের এই দিনে: ২৬ এপ্রিল

ঘটনাবলি১৫২৬ - মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।১৫৫৫ - জার্...

Akash 26 Apr, 2026 34
Bhoot.Com Episode 325 (24 April 2026)

Bhoot.Com Episode 325 (24 April 2026)

Bhoot.com Episode 325 – রক্ত লাল আকাশের নিচে এক অশুভ উপস্থিতিহরর সিরিজ Bhoot.com আবারও ফিরেছে নতুন আ...

Akash 26 Apr, 2026 35
আজকের এই দিনে: ২৬ এপ্রিল
প্রাত্যাহিক আয়োজন

আজকের এই দিনে: ২৬ এপ্রিল

ঘটনাবলি১৫২৬ - মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।১...

Akash 26 Apr, 2026 34
আজকের রাশিফল: ২৬ এপ্রিল ২০২৬
প্রাত্যাহিক আয়োজন

আজকের রাশিফল: ২৬ এপ্রিল ২০২৬

মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। এই রাশির বিবাহিত ব্যক্তিরা শ্...

Akash 26 Apr, 2026 33
Bhoot.Com Episode 325 (24 April 2026)
রেডিও স্পেসিয়াল

Bhoot.Com Episode 325 (24 April 2026)

Bhoot.com Episode 325 – রক্ত লাল আকাশের নিচে এক অশুভ উপস্থিতিহরর সিরিজ Bhoot.com আবারও ফির...

Akash 26 Apr, 2026 35