প্রাত্যাহিক আয়োজন

আজকের এই দিনে ৪ এপ্রিল

আজকের এই দিনে ৪ এপ্রিল

আজকের দিনটি সময়ের প্রবাহে একসময় ইতিহাসের অংশ হয়ে যায়। প্রতিদিনের ছোট-বড় ঘটনাই ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দলিলে পরিণত হয়। ইতিহাসের পাতা ঘেঁটে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, পাশাপাশি জন্ম ও মৃত্যুতে স্মরণীয় ব্যক্তিত্বদের তথ্য তুলে ধরতেই আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসে আজকের এই দিনে’।


শনিবার, ৪ এপ্রিল ২০২৬


ঘটনাবলি

১৮৯৮ - বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন কলকাতায় ক্লাশিক থিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী করেন।

১৯৪৯ - ন্যাটো প্রতিষ্ঠিত হয়।

১৯৬০ – সেনেগাল স্বাধীনতা লাভ করে। সেনেগাল পশ্চিম আফ্রিকার একটি দেশ। এর রাজধানীর নাম ডাকার। সেনেগাল নদী থেকে দেশটির নামকরণ করা হয়।

১৯৬৮ - মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং আততায়ীর হাতে নিহত হন।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

১৯৭৫ - মার্কিন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটস ও পল অ্যালেন মাইক্রোসফট করপোরেশন প্রতিষ্ঠা করেন।

১৯৭৯ - পাকিস্তানি সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি হয়। তিনি পাকিস্তান পিপলস্‌ পার্টির প্রধান ছিলেন। হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ১৯৭৯ সালে সামরিক আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

১৯৮৪ – ভারতীয় নভোচারী রাকেশ শর্মা সোভিয়েত সহযোগিতায় মহাকাশ অভিযান করেন। তিনি ভারতীয় প্রথম নভোচারী। রাকেশ ছিলেন ইন্ডিয়ান এয়ার ফোর্সের পাইলট। তিনি সারা বিশ্ব ভ্রমণ করেছেন।


জন্ম

১৮৮৯ - মাখনলাল চতুর্বেদী, ভারতীয় কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার এবং সাংবাদিক।

১৯২৯ - আবুল খায়ের, বাংলাদেশি চলচ্চিত্র ও নাট্য অভিনেতা।

১৯৩২ - অ্যান্থনি পারকিন্স, মার্কিন অভিনেতা।

১৯৩৩ - সনজীদা খাতুন, রবীন্দ্রসংগীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সংগীতজ্ঞ এবং শিক্ষক।

১৯৪১ - জিয়া উদ্দিন, দেওবন্দি ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশের সভাপতি, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের মহাপরিচালক।

১৯৪২ - চিত্রশিল্পী কালাম মাহমুদ।

১৯৬০ - হুগো ওয়েভিং, নাইজেরীয়-অস্ট্রেলীয় অভিনেতা।

১৯৬৫ - রবার্ট ডাউনি জুনিয়র, মার্কিন অভিনেতা।

১৯৭৯ - হিথ লেজার, অস্ট্রেলীয় অভিনেতা।

১৯৮৭ - সামি খেদিরা, জার্মান ফুটবলার।

১৯৮৯ - স্টিভেন ফিন, ইংরেজ ক্রিকেটার।


মৃত্যু

১৮৫৭ - ঝালকারি বাঈ, ঝাঁসী রানী লক্ষ্মীবাঈয়ের বিশ্বস্ত সেনানী, সিপাহী বিদ্রোহের বীর যোদ্ধা।

১৯২৮ - অনুরূপচন্দ্র সেন, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।

১৯৩২ - উইলহেম অসওয়াল্ড, নোবেল বিজয়ী জার্মান রসায়নবিদ।

১৯৩৯ - গাজি বিন ফয়সাল, ইরাকের দ্বিতীয় বাদশাহ।

১৯৫০ - সুন্দরীমোহন দাস, বাঙালি চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী এবং লেখক। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ও সাংবাদিক।

১৯৭১ - যোগেশচন্দ্র ঘোষ, প্রখ্যাত আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ এবং শিক্ষাবিদ। তিনি সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা।

১৯৭৯ - জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৮৩ - গ্লোরিয়া সোয়ানসন, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী ও প্রযোজক।

১৯৯০ - মোহাম্মদ জাকারিয়া, বাঙালি অভিনেতা ও টেলিভিশন প্রযোজক।

২০০৪ - সুখেন দাস, বাংলার প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।

২০১৩ - রজার ইবার্ট, মার্কিন চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার।

২০২১ - দীপা চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী।

কমেন্ট

0

এখনো কোনো কমেন্ট নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আজকের এই দিনে: ২৬ এপ্রিল

আজকের এই দিনে: ২৬ এপ্রিল

ঘটনাবলি১৫২৬ - মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।১৫৫৫ - জার্...

Akash 26 Apr, 2026 34
Bhoot.Com Episode 325 (24 April 2026)

Bhoot.Com Episode 325 (24 April 2026)

Bhoot.com Episode 325 – রক্ত লাল আকাশের নিচে এক অশুভ উপস্থিতিহরর সিরিজ Bhoot.com আবারও ফিরেছে নতুন আ...

Akash 26 Apr, 2026 35
আজকের এই দিনে: ২৬ এপ্রিল
প্রাত্যাহিক আয়োজন

আজকের এই দিনে: ২৬ এপ্রিল

ঘটনাবলি১৫২৬ - মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।১...

Akash 26 Apr, 2026 34
আজকের রাশিফল: ২৬ এপ্রিল ২০২৬
প্রাত্যাহিক আয়োজন

আজকের রাশিফল: ২৬ এপ্রিল ২০২৬

মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। এই রাশির বিবাহিত ব্যক্তিরা শ্...

Akash 26 Apr, 2026 34
Bhoot.Com Episode 325 (24 April 2026)
রেডিও স্পেসিয়াল

Bhoot.Com Episode 325 (24 April 2026)

Bhoot.com Episode 325 – রক্ত লাল আকাশের নিচে এক অশুভ উপস্থিতিহরর সিরিজ Bhoot.com আবারও ফির...

Akash 26 Apr, 2026 35