খেলাধুলার খবর

বেকহামের ২৬ বছরের রেকর্ড ভাঙলেন ব্রুনো

বেকহামের ২৬ বছরের রেকর্ড ভাঙলেন ব্রুনো

অ্যাস্টন ভিলার বিপক্ষে গতরাতের ম্যাচে দুটি অ্যাসিস্ট করে নতুন ইতিহাস গড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। এই দুই অ্যাসিস্টের মাধ্যমে প্রিমিয়ার লিগের এক মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড ভেঙেছেন তিনি। এতদিন এই রেকর্ডটি ছিল ক্লাব কিংবদন্তি ডেভিড বেকহামের দখলে।


ম্যাচে ব্রুনো ফার্নান্দেজের কর্নার থেকে প্রথম গোলটি করেন কাসেমিরো।


পরে তার নিখুঁত থ্রু পাস থেকে গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয়ের পথে এগিয়ে দেন ম্যাথিউস কুনহা। এই দুই অ্যাসিস্টের ফলে চলতি মৌসুমে ফার্নান্দেজের মোট অ্যাসিস্ট দাঁড়িয়েছে ১৬টিতে।

এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন ডেভিড বেকহামের ১৯৯৯-২০০০ মৌসুমে করা ১৫ অ্যাসিস্টের ক্লাব রেকর্ড। এখনো মৌসুমের বেশ কয়েকটি ম্যাচ বাকি থাকায় এই সংখ্যা আরো বাড়ানোর সুযোগ রয়েছে পর্তুগিজ মিডফিল্ডারের সামনে।


রেকর্ড গড়ার পর ফার্নান্দেজ বলেন, ‘আমি বেশি গর্বিত কারণ আমি এটা আমার সতীর্থদের সাহায্য করতে গিয়ে করেছি। তাদের আনন্দ দিতে পারাটা আমার জন্যও আনন্দের। আমি যে পজিশনে খেলি সেখানে থেকে গোল করতে সহায়তা করতে পারা আমাকে খুবই খুশি করে।’


তিনি আরও বলেন, ‘এটা আমার জন্য বড় অর্জন।


তবে মৌসুম শেষে দল যদি শীর্ষস্থানে থাকতে পারে, সেটাই হবে সবচেয়ে বড় সাফল্য।’

ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকও প্রশংসায় ভাসিয়েছেন তার অধিনায়ককে। ক্যারিক বলেন, ‘গোল করা হোক বা গুরুত্বপূর্ণ পাস দেওয়া, ব্রুনো সবসময়ই দলের জন্য এগিয়ে আসে। অনুশীলন থেকে শুরু করে ম্যাচ, সব জায়গাতেই সে নিজেকে প্রমাণ করে।’


প্রিমিয়ার লিগে ছয় বছরের কিছু বেশি সময়ে ফার্নান্দেজ ইতোমধ্যে ৬৭টি অ্যাসিস্ট করেছেন।


একই সঙ্গে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি।

অ্যাস্টন ভিলার বিপক্ষে এই জয়ের ফলে ক্যারিকের অধীনে টানা পঞ্চম হোম জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রেড ডেভিলরা।


এদিকে চলতি মৌসুমে ফার্নান্দেজের সামনে আরেকটি বড় রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে। প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ ২০ অ্যাসিস্টের রেকর্ড রয়েছে থিয়েরি অঁরি (২০০২-০৩) ও কেভিন ডি ব্রুইনের (২০১৯-২০) দখলে। মৌসুমে এখনো আটটি ম্যাচ বাকি থাকায় সেই রেকর্ড ছোঁয়ার সুযোগ রয়েছে ইউনাইটেড অধিনায়কের সামনে।

কমেন্ট

0

এখনো কোনো কমেন্ট নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আজকের এই দিনে: ২৬ এপ্রিল

আজকের এই দিনে: ২৬ এপ্রিল

ঘটনাবলি১৫২৬ - মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।১৫৫৫ - জার্...

Akash 26 Apr, 2026 35
Bhoot.Com Episode 325 (24 April 2026)

Bhoot.Com Episode 325 (24 April 2026)

Bhoot.com Episode 325 – রক্ত লাল আকাশের নিচে এক অশুভ উপস্থিতিহরর সিরিজ Bhoot.com আবারও ফিরেছে নতুন আ...

Akash 26 Apr, 2026 36
আজকের এই দিনে: ২৬ এপ্রিল
প্রাত্যাহিক আয়োজন

আজকের এই দিনে: ২৬ এপ্রিল

ঘটনাবলি১৫২৬ - মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।১...

Akash 26 Apr, 2026 35
আজকের রাশিফল: ২৬ এপ্রিল ২০২৬
প্রাত্যাহিক আয়োজন

আজকের রাশিফল: ২৬ এপ্রিল ২০২৬

মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। এই রাশির বিবাহিত ব্যক্তিরা শ্...

Akash 26 Apr, 2026 34
Bhoot.Com Episode 325 (24 April 2026)
রেডিও স্পেসিয়াল

Bhoot.Com Episode 325 (24 April 2026)

Bhoot.com Episode 325 – রক্ত লাল আকাশের নিচে এক অশুভ উপস্থিতিহরর সিরিজ Bhoot.com আবারও ফির...

Akash 26 Apr, 2026 36